বিজ্ঞানের একশ মজার খেলা - মুহম্মদ জাফর ইকবাল PDF ডাউনলোড
“বিজ্ঞানের একশ মজার খেলা” বইটিতে মুহম্মদ জাফর ইকবাল এমন কিছু বিজ্ঞানের পরীক্ষা নিয়ে আলোচনা করেছেন যেগুলো করতে বেশি কিছু লাগে না হাতের কাছে যা আছে তাই দিয়ে করা যায়। যেমন- প্রথম পরীক্ষাটির নাম “দুর্বিনীত বেলুন”। একটি বেলুন ফুলানো কত সহজ অথচ বোতলের মধ্যে বেলুন ঢুকিয়ে তা ফোলানো অসম্ভব। কেন এমন হয় তার ছবিসহ ব্যাখ্যা দিয়েছেন লেখক। আবার “বোতল এবং মোমবাতি” পরীক্ষায় দেখা যায়, একটি গোলাকার মসৃণ বোতলের পাশে একটি মোমবাতি জ্বালিয়ে বোতলের গায়ে ফুঁ দিলে মোমবাতিটিও নিভে যায়। অথচ চতুষ্কোণ বোতলের ক্ষেত্রে তা হয় না। এমন একশটি মজার মজার পরীক্ষা আছে বইটিতে। মুহম্মদ জাফর ইকবাল একজন বাংলাদেশী লেখক, পদার্থবিদ ও শিক্ষাবিদ। তাকে বাংলাদেশে বৈজ্ঞানিক কল্পকাহিনী লেখা ও জনপ্রিয়করণের পথিকৃৎ হিসাবে গণ্য করা হয়। এছাড়াও তিনি একজন জনপ্রিয় শিশুসাহিত্যিক এবং কলাম-লেখক। তার লেখা বেশ কয়েকটি উপন্যাস চলচ্চিত্রে রূপায়িত হয়েছে। তিনি বর্তমানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের একজন অধ্যাপক এবং তড়িৎ কৌশল বিভাগের প্রধান। জাফর ইকবাল বিশ্ববিদ্যালয় জীবন থেকেই লেখালেখি করেন। তার প্রথম সায়েন্স-ফিকশন গল্প কপোট্রনিক ভালোবাসা সাপ্তাহিক বিচিত্রায় প্রকাশিত হয়েছিল। গল্পটি পড়ে একজন পাঠক দাবি করেন সেটি বিদেশি গল্প থেকে চুরি করা। এর উত্তর হিসেবে তিনি একই ধরণের বেশ কয়েকটি বিচিত্রার পরপর কয়েকটি সংখ্যায় লিখে পাঠান। তার মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থানকালে এই গল্পগুলো নিয়ে কপোট্রনিক সুখ-দুঃখ নামে একটি বই প্রকাশিত হয়। এই বইটি পড়ে শহীদ-জননী জাহানারা ইমাম খুবই প্রশংসা করেন এবং এই ঘটনায় তিনি এ ধরণের আরও বই লিখতে উৎসাহিত হন। তার প্রথম দিকের বিজ্ঞান কল্পকাহিনীগুলো পাঠকমহলে সমাদৃত হয়। সুদূর আমেরিকাতে বসে তিনি বেশ কয়েকটি সায়েন্স-ফিকশান রচনা করেন। দেশে ফিরে এসেও তিনি নিয়মিত বিজ্ঞান-কল্পকাহিনী লিখে যাচ্ছেন।
বইটি ডাউনলোড করুন নিচের লিংক থেকে।


No comments